জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চান্দিনার এমপি আতিকুল আলম শাওনকে যদি উপজেলা বিএনপির সভাপতি থাকা সত্ত্বেও দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে বুঝতে হবে বিএনপি আর আগের মতো নেই। তার মতে, এখন বিএনপি একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের দলে পরিণত হয়েছে।
রোববার কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগত অবনতি ঘটছে এবং এই ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের সামান্য আস্থাও হারিয়ে যাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন চান্দিনার ব্যবসায়ী নিজামুল আহসান পাপন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তি-এনসিপির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি।
এনসিপি নেতার দাবি, শাওনকে বহিষ্কার বিএনপির দিক পরিবর্তনের ইঙ্গিত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।