Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অধিবেশন অনুষ্ঠিত হবে। বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবনের মনিপুরী পাড়া গেট (৬ নম্বর), বকুলতলা গেট (১২ নম্বর) ও আসাদগেট (১ নম্বর) অতিথিদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে। যানজট এড়াতে মনিপুরী পাড়া গেটের পরিবর্তে বকুলতলা ও আসাদগেট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা ও শাপলা স্টিকারযুক্ত গাড়ি সংসদ ভবনের ভেতরে পার্কিং করতে পারবে, আর বকুল, শিমুল ও শিউলি স্টিকারযুক্ত গাড়ি পুরোনো বাণিজ্যমেলা মাঠে পার্কিং করবে। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়কে এক লাইনে পার্কিং করবে।

অতিথিদের টানেল রোডে গাড়ি থেকে নেমে সংসদ ভবনে প্রবেশ করতে বলা হয়েছে এবং সেখানে কম সময় অবস্থান ও চালক বা সঙ্গীদের গাড়ি থেকে না নামার অনুরোধ জানানো হয়েছে।

12 Mar 26 1NOJOR.COM

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও পার্কিং নির্দেশনা দিয়েছে ডিএমপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।