Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের কোনো জায়গা নেই। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধনের পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সন্ত্রাস ও হত্যার রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না; তারা নিরাপত্তা চায়। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সব গণতান্ত্রিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে’ এবং জনগণ ও দেশের ভাগ্য নিয়ে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত অধিকার কেড়ে নিতে চায় এবং পালিয়ে গিয়েও অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যা করছে।

19 Nov 26 1NOJOR.COM

সহিংসতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান তারেক রহমানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।