রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নতুন বিদ্যুৎ সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন। তবে একই উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সরকার বিভাগের পাঠানো সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে এই সিদ্ধান্ত দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য এই সফরের প্রস্তাব করা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, প্রকৌশলীরা এই সফর থেকে অর্জিত জ্ঞান রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগাতে পারবেন, কিন্তু প্রশাসক প্রকৌশলী নন। তিনি ভবিষ্যতে এমন উদ্ভাবনী কাজে বুয়েট ও অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজে প্রকৃত বিশেষজ্ঞদের সম্পৃক্ত করাকে অগ্রাধিকার দেন এবং অপ্রয়োজনীয় বিদেশ সফরে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের বিরোধী। এর আগেও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করেছিলেন তিনি।
রাজশাহী প্রশাসকের ফ্রান্স সফর নাকচ, প্রকৌশলীর সফর অনুমোদন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।