Web Analytics

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় সুমন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ফতুল্লার পঞ্চবটী মেথরখোলাস্থ পৌর ট্রাক টার্মিনালে মাদকসেবী হাতেম (৩০) তার ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সুমনের মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের বাসিন্দা ছিলেন।

টার্মিনালের শ্রমিকরা জানান, সুমন ও হাতেম নুরি মিয়ার বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন। হাতেম প্রায়ই ঘরে বসে মাদক সেবন করত, যা নিয়ে সুমন বাড়ির মালিককে অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টার্মিনালের সামনে পৌঁছালে হাতেম কাঠের টুকরো দিয়ে সুমনের মাথা ও ঘাড়ে আঘাত করে। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করেন।

স্থানীয় চালক ও শ্রমিকরা হাতেমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।

25 May 26 1NOJOR.COM

ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক নিহত, হামলাকারী আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।