Web Analytics

পাকিস্তানের মুহাম্মদ জিশান আলিসহ তিন নভোচারীকে বহনকারী চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান সফলভাবে তিয়াংগং মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, পৃথিবী থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার যাত্রা শেষে নভোযানটি স্টেশনে পৌঁছায়। এর মাধ্যমে জিশান আলি পৃথিবীর কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক এবং তিয়াংগং সফরকারী প্রথম বিদেশি নভোচারী হয়েছেন।

বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে, পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিটে, উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে যাত্রা শুরু করে শেনঝৌ-২৪। উৎক্ষেপণের প্রায় ১০ মিনিট পর মহাকাশযানটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে কক্ষপথে প্রবেশ করে। সংস্থাটি উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল ঘোষণা করেছে এবং নভোচারীরা সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছে।

তিন সদস্যের অভিযানে জিশান আলি পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করছেন। চীনা নভোচারী তাং হংবো অভিযানের নেতৃত্বে আছেন এবং উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার। জিশান আলির প্রায় এক সপ্তাহ তিয়াংগং স্টেশনে থাকার কথা রয়েছে। পাকিস্তান-চীন যৌথ মহাকাশ গবেষণা কর্মসূচির আওতায় তিনি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন এবং পরীক্ষামূলক নমুনা ও গবেষণা সরঞ্জাম স্থাপন করবেন।

25 Nov 26 1NOJOR.COM

জিশান আলি তিয়াংগং স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হলেন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।