মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি নারী ও শিশু নির্যাতন বিষয়ে সংসদে দেওয়া এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য দেন। এসব সেন্টারের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা, মনোসামাজিক পরামর্শ ও পুনর্বাসনসহ সমন্বিত সেবা দেওয়া হবে।
মন্ত্রী জানান, প্রথমে আটটি মেডিকেল কলেজে ওসিসি চালু করা হয়, পরে আরও ছয়টি নতুন মেডিকেল কলেজে সম্প্রসারণ করা হয়। বর্তমানে ১৫টি সেন্টার কার্যক্রম চালাচ্ছে। প্রতিটি সেন্টারে ২২ জন জনবল রয়েছে, যার মধ্যে চিকিৎসক, নার্স, পুলিশ কর্মকর্তা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও আইন কর্মকর্তা অন্তর্ভুক্ত। এখন পর্যন্ত ৮১ হাজার ৯২৮ জন ভুক্তভোগী এসব সেন্টারের সেবা পেয়েছেন। এছাড়া ৯৫টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল জেলা ও উপজেলা পর্যায়ে চালু আছে।
সরকারের লক্ষ্য হলো পর্যায়ক্রমে ৬৪ জেলা ও দেশের প্রতিটি উপজেলায় এই সেন্টার বা সেল চালু করা। দ্রুত সহায়তার জন্য কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে, যাতে ভুক্তভোগীরা তাৎক্ষণিক সহায়তা পান এবং অপরাধীদের আইনের আওতায় আনা যায়।
সব সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।