Web Analytics

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নজরুল বর্ষ পালন উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন নিয়ে বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এতে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

ঢাকায় অবস্থিত পাবলিক ও নির্ধারিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সশরীরে সভায় অংশ নেন। ঢাকার বাইরের পাবলিক ও নির্ধারিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জুমের মাধ্যমে যুক্ত হয়ে মতামত ও পরামর্শ দেন। আলোচনায় তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিযোগিতার বিষয় ও আয়োজনের কাঠামো নির্ধারণ এবং মান বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। নজরুলের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শের সঙ্গে তরুণদের আরও নিবিড়ভাবে যুক্ত করা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর সৃষ্টি ও চেতনাভিত্তিক সাংস্কৃতিক কর্মকাণ্ড উৎসাহিত করার কথাও ওঠে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সহযোগিতায় কর্মসূচি সফল বাস্তবায়নের প্রত্যাশা জানানো হয়।

19 Sep 26 1NOJOR.COM

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মন্ত্রণালয়ের আলোচনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।