Web Analytics

নেত্রকোনার মোহনগঞ্জে গাগলাজুর থেকে মোহনগঞ্জগামী ডিমবোঝাই একটি স্টিলের নৌকা জৈনপুর বাজারসংলগ্ন নদীতে ডুবে গেছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার ডিম ছিল বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোখনের দাবি, এ ঘটনায় তাঁর প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কোখনের ভাষ্য, নৌকাটিতে মোট ২৬২ বান্ডিল ডিম ছিল। ডুবুরি দিয়ে ১৭০ বান্ডিল ডিম উদ্ধার করা হয়েছে এবং প্রতিটি বান্ডিল উদ্ধারে ডুবুরিকে ৩০০ টাকা করে দিতে হয়েছে। তবে উদ্ধার হওয়া ডিমের মধ্যেও অনেক ডিম নষ্ট হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, উদ্ধারকাজে প্রশাসনের কোনো সহযোগিতা পাননি।

স্থানীয় বাসিন্দারা জানান, নৌকাডুবির পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ডুবুরি নামিয়ে ডিম উদ্ধারের চেষ্টা করা হয়। ঘটনায় এলাকায় দুঃখ ও সমবেদনার সৃষ্টি হয়েছে। মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, বিভিন্ন মাধ্যমে তাঁরা জৈনপুরে নৌকাডুবির ঘটনাটি শুনেছেন। ব্যবসায়ীর বাড়ি মোহনগঞ্জের বিরামপুরে এবং নৌকাচালকের বাড়ি জামালগঞ্জের মান্নানঘাটে।

22 Nov 26 1NOJOR.COM

জৈনপুরে ডিমবোঝাই নৌকা ডুবে ব্যবসায়ীর প্রায় ৬ লাখ টাকার ক্ষতির দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।