Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে যদি ফ্যাসিবাদের থাবা নেমে আসে বা আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে জনগণ আবার রাজপথে নামবে। মঙ্গলবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় তিনি এ বক্তব্য দেন।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। তিনি বলেন, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে দলীয়করণ চলছে। সরকার নির্বাচনের আগে এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি, বরং বেকারদের হাতে মাদক তুলে দেওয়া হচ্ছে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের ৭০ ভাগ জনগণ রাষ্ট্র কাঠামো সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন, অথচ সরকার সংবিধানকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

সভায় তিনি সিরাজদিখান উপজেলা নির্বাচনে আলী নেওয়াজকে এনসিপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত জনতার সমর্থন কামনা করেন।

15 Jul 26 1NOJOR.COM

আইনের শাসন না ফিরলে জনগণ আবার রাজপথে নামবে বলে সতর্ক করলেন হাসনাত আবদুল্লাহ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।