Web Analytics

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া হলুদ কার্ড নকআউট পর্বে বহাল থাকবে না। ফিফা কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। সংস্থাটি জানিয়েছে, ৪৮ দলের নতুন ফরম্যাটে ম্যাচসংখ্যা বাড়ায় খেলোয়াড়দের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মে গ্রুপ পর্ব শেষে খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড মুছে দেওয়া হবে এবং কোয়ার্টার ফাইনালের পরও একইভাবে রেকর্ড বাতিল হবে। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে শীর্ষ তারকারা মাঠে থাকতে পারবেন। আগে কেবল কোয়ার্টার ফাইনালের পর একক হলুদ কার্ড বাতিল করা হতো। ফিফা জানিয়েছে, নতুন ফরম্যাটে অতিরিক্ত নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় এই সংশোধন আনা হয়েছে।

এছাড়া অংশগ্রহণকারী ৪৮ দলের জন্য মোট আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭১ মিলিয়ন ডলার করা হয়েছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

30 Apr 26 1NOJOR.COM

২০২৬ বিশ্বকাপের আগে ফিফার নতুন হলুদ কার্ড নিয়ম ও বাড়তি আর্থিক বরাদ্দ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।