Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী রোববারের ‘দিল্লি চলো’ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সব ছাত্র সংগঠনকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করবে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান।

রাহুল বলেন, এটি গণতন্ত্র ও সংবিধান রক্ষার এবং ‘ভোট চুরি’ ঠেকানোর মিছিল; কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের কাজকর্মে ক্ষুব্ধ এবং দেশের গণতন্ত্র রক্ষা করতে চান— এমন সবাইকে কর্মসূচিতে অংশ নিতে বলেন তিনি।

ছাত্রযুবদের পুলিশ বা লাঠিচার্জের ভয় না পেয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাহুল। তাঁর বক্তব্য, ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং সবাই মিলে সংবিধান ও দেশ রক্ষায় হাঁটবে। ককরোচ জনতা পার্টি ইতোমধ্যে ইন্ডিয়া জোটের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। একই দাবিতে কংগ্রেস ও সিজেপি আন্দোলন চালালেও শুরুতে কংগ্রেস ককরোচদের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছিল।

31 Oct 26 1NOJOR.COM

রোববারের দিল্লি চলো কর্মসূচিতে সব ছাত্র সংগঠনকে যোগ দেওয়ার আহ্বান রাহুলের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।