Web Analytics

ইসরাইলের দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে হামলার পর ইরান থেকে ইরাকে গ্যাস রপ্তানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুৎ চাহিদার এক-তৃতীয়াংশেরও বেশি ইরান থেকে আমদানি করে থাকে, যা এখন সম্পূর্ণভাবে স্থগিত হয়েছে।

বুধবার ভোরে ইসরাইল বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র দক্ষিণ পারসে হামলা চালায়। ফার্স নিউজ জানায়, হামলার পর গ্যাসক্ষেত্রটির একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন ধরে যায়। দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন, যেখানে উভয় দেশই নিজ নিজ স্থাপনা পরিচালনা করে।

এই রপ্তানি বন্ধের ফলে ইরাকের বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ দেশটি ইরানি গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

19 Mar 26 1NOJOR.COM

দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার পর ইরাকে গ্যাস রপ্তানি বন্ধ ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।