সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে বিঘ্নের পর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করেছে। সংস্থাটি শনিবার জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজাহ, আবুধাবি ও রাস আল খাইমাহ থেকে ১৭টি দেশের ৪৯টি গন্তব্যে ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা শুরু করা হচ্ছে।
এয়ার অ্যারাবিয়ার ঘোষণায় বলা হয়েছে, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গন্তব্যগুলোর মধ্যে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের দেশ রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। সংস্থাটি জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট পূর্বে বাতিল হয়েছিল তারা পুনরায় বুকিং করতে পারবেন, তবে শুধুমাত্র তারা যারা তারিখ পরিবর্তন বা অর্থ ফেরতের সুবিধা নেননি।
ক্ষতিগ্রস্ত যাত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে পুনরায় বুকিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে এয়ার অ্যারাবিয়া।
বাংলাদেশসহ ১৭ দেশে সীমিত ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।