স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে গত বৃহস্পতিবার শুরু হওয়া ভয়াবহ দাবানলে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহতদের মধ্যে সাতজন যুক্তরাজ্যের, তিনজন বেলজিয়ামের, একজন ফ্রান্সের এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। বাকি একজন ছিলেন স্পেনের নাগরিক। নিহতদের মধ্যে আটজন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন এবং সবাই প্রাপ্তবয়স্ক।
ভূমধ্যসাগর উপকূলসংলগ্ন আলমেরিয়া প্রদেশে দাবানলটি শুরু হয়, যেখানে বহু বিদেশি নাগরিক বসবাস করেন। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহে শুকিয়ে যাওয়া ঝোপঝাড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে মনোরম গ্রামীণ জনপদগুলো জনশূন্য এলাকায় পরিণত হয়। প্রায় ৭ হাজার হেক্টর জমি পুড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে এবং রোববার থেকে বাসিন্দারা ঘরে ফিরতে শুরু করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব বেড়ে যাওয়ায় দাবানলের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আন্দালুসিয়ার দাবানলে ১৩ জন নিহত, ১২ জনই বিদেশি নাগরিক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।