জুলাই সনদ বাস্তবায়ন স্থগিত চেয়ে করা রিটের শুনানি সোমবার শেষ হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত জানিয়েছে, এ বিষয়ে আদেশ আজ মঙ্গলবার দেওয়া হবে। রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন। আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী আহসানুল করীম ও সৈয়দ মামুন মাহবুব যুক্তি উপস্থাপন করেন।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে সনদটিকে অবৈধ, সংবিধানবিরোধী ও বেআইনি ঘোষণা এবং এর কার্যকারিতা বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এতে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার ও আইন, বিচার ও সংসদবিষয়ক সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এছাড়া ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট দায়ের করা হয়েছে, যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।
জুলাই সনদ স্থগিত চেয়ে রিটে হাইকোর্টের আদেশ আজ ঘোষণা হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।