Web Analytics

বাংলাদেশ ও জাপান আগামী পাঁচ বছরে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাত সম্প্রসারণে ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার বা এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বিনিয়োগের রোডম্যাপ উন্মোচন করেছে। মঙ্গলবার টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ, প্রযুক্তি ও অন্যান্য খাতে সহযোগিতা বাড়াতে ১৪ দফার যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

দুই নেতা জাপানের বেসরকারি খাত থেকে সম্ভাব্য এ বিনিয়োগকে স্বাগত জানান। উৎপাদন, কৃষি, তথ্যপ্রযুক্তি ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে। বিনিয়োগের সুযোগ চিহ্নিত, কারিগরি সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্প বাস্তবায়নের পথ তৈরিতে শিগগির জাপানি বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফর করবে। দ্রুতগতির রেল, ঢাকার মেট্রোরেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও আলোচনা হয়েছে।

জ্বালানি নিরাপত্তায় জাপানের পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া উদ্যোগের অধীনে বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েন জরুরি সহায়তা ঋণ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। দুই দেশ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি, ডিজিটাল রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রস্তাবিত বাংলাদেশ-জাপান টেক পার্কে এআই, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।

28 Oct 26 1NOJOR.COM

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগের রোডম্যাপ জাপানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।