Web Analytics

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরাইলের ‘যুদ্ধবাজ’ সরকারকে আর এই অঞ্চলে রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না। শনিবার ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় ও প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, তুরস্ক সবসময় কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান ও উত্তেজনা কমানোর উদ্যোগকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও করবে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আঙ্কারা পাকিস্তানসহ ‘ভ্রাতৃপ্রতিম’ দেশগুলোর সঙ্গে সংহতির ভিত্তিতে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি জোরদারে কাজ চালিয়ে যাবে।

এরদোয়ান আরও জানান, তুরস্ক এমন একটি পরিবেশ চায় যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে। তিনি পাকিস্তানের সঙ্গে জ্বালানি, পরিবহন, গুরুত্বপূর্ণ খনিজসম্পদ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহের কথাও জানান।

05 Jul 26 1NOJOR.COM

ইসরাইলের ‘যুদ্ধবাজ’ সরকারকে রক্তপাতের সুযোগ না দিতে আহ্বান এরদোয়ানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।