Web Analytics

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ মঙ্গলবার শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুলাভাই ফজলুল করিমকে যাবজ্জীবন ও অতিরিক্ত ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাকে মোট সাত লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণ করেন ফজলুল করিম। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মো. আলী বাবুল বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

24 Jun 26 1NOJOR.COM

চট্টগ্রামে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।