Web Analytics

দেশের মাঠ সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল মাঠ নিশ্চিত করা হবে যাতে সবাই সহজে খেলাধুলার সুযোগ পান। সারাদেশে খেলার মাঠ নির্ধারণ, উন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় তিনি এই উদ্যোগের কথা জানান।

ঢাকা মহানগরে মাঠের তীব্র সংকটের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজনে বিশেষ কৌশল অবলম্বন করে মাঠের জায়গা খুঁজে বের করা হবে। যেখানে পর্যাপ্ত জায়গা নেই, সেখানে দুটি ওয়ার্ডের মাঝখানে একটি মাঠ এবং প্রয়োজনে তিনটি ওয়ার্ডের সমন্বয়ে বড় মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকার দুই সিটি কর্পোরেশন, গণপূর্ত বিভাগ ও বিভিন্ন স্কুলের অধীনে থাকা খালি জায়গাগুলো দ্রুত চিহ্নিত করে শিশুদের জন্য উন্মুক্ত করা হবে।

15 Mar 26 1NOJOR.COM

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ গড়তে সরকারের পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।