Web Analytics

রোববার দুপুরে ঢাকার সুপ্রিম কোর্টের প্রধান ফটকের ডান পাশে বাউন্ডারির ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে হাইকোর্টের পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় গ্রেনেডগুলো দেখতে পান। পরে তারা শাহবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে এবং সিটিটিসি ইউনিটকে অবহিত করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম গ্রেনেডগুলো উদ্ধার করে যথাযথ সতর্কতা অবলম্বন করে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে নিরাপদে নিষ্ক্রিয় করে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং কীভাবে গ্রেনেডগুলো সেখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

09 Mar 26 1NOJOR.COM

ঢাকায় সুপ্রিম কোর্টের পাশে ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।