স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, প্রথম ধাপে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত ১৮টি উপজেলায় হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। তিনি জানান, দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে এবং এখন পর্যন্ত ২ কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। তিনি জানান, সরকারের প্রথম অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের রক্ষা করা এবং কোনো মায়ের বুক যেন সন্তান হারানোর বেদনায় খালি না হয় তা নিশ্চিত করা।
গত বছর কুমিল্লা মেডিকেল কলেজে ওষুধ কেনাকাটায় ৫ কোটি টাকার অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, কাজ শুরু হয়েছে এবং জনস্বাস্থ্যের বিদ্যমান সমস্যাগুলো আগে সমাধান করতে হবে।
১৮ উপজেলায় হামের সংক্রমণ প্রায় শূন্যে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।