Web Analytics

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় বলে শুক্রবার জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও। পরে জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে থাকা সব ক্রু সদস্য নিরাপদে আছেন বলে সংস্থাটি জানিয়েছে।

ইউকেএমটিওর বিবৃতিতে বলা হয়, সব ক্রু সদস্য নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে এ ঘটনার পরিবেশগত প্রভাব সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংস্থাটি ট্যাংকারটির পরিচয় বা আঘাতকারী অজ্ঞাত বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়নি।

ঘটনার কারণ ও প্রকৃতি নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। এ অবস্থায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তা সংস্থাটিকে জানাতেও বলা হয়েছে।

18 Sep 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে ট্যাংকারের আগুন নিয়ন্ত্রণে, সব ক্রু সদস্য নিরাপদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।