Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ৩ মার্চ সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটি দাবি করেছে, হামলাটি ইসরাইল পরিচালনা করেছে। এই বক্তব্য আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছিল যে হামলায় সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত ক্ষয়ক্ষতির চেয়ে বাস্তবে অনেক বেশি ধ্বংস হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষতির কথা বলেছিল, বাস্তবে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। আইআরজিসি ওই প্রতিবেদনকে নিন্দা জানিয়ে বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক নেই এবং এটি ইসরাইলের আঞ্চলিক কৌশলের অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম দেশগুলোকে “আমেরিকান-জায়নিস্ট চক্রান্ত” সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোকে অঞ্চল অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

04 Apr 26 1NOJOR.COM

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় জড়িত নয়, দায় ইসরাইলের বলে জানাল আইআরজিসি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।