ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ বৃহস্পতিবার (২১ মে) শুনানি শেষে এই আদেশ দেন। রিটের পক্ষে আইনজীবী এম কে রহমান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
আবেদনকারীরা দাবি করেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল। তারা কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করতে না পারে। আদালত শুনানি শেষে রিটটি খারিজ করে দেয়।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়ের পর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের সময় তারা বিদায় নেয়।
ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ করেছে হাইকোর্ট
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।