Web Analytics

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য অংশগ্রহণের বিরোধিতা করে সিউলে বিক্ষোভ হয়েছে। মার্কিন দূতাবাসের বিপরীতে আয়োজিত কর্মসূচিতে বিক্ষোভকারীরা দক্ষিণ কোরিয়া সরকারকে ইরানে যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালিটিতে সেনা না পাঠানোর দাবিও তোলেন তারা।

দক্ষিণ কোরিয়ার নেতারা হরমুজের নিরাপত্তায় দেশের সম্ভাব্য অবদান নিয়ে ভাবছেন, এমন সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এএফপির হিসাবে, সেজং সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের বাইরে প্রায় ৬০ জন এতে অংশ নেন। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আগ্রাসনের যুদ্ধে যোগ দেবেন না।’ তারা স্লোগান দেন, ‘আমরা আমাদের তরুণদের মৃত্যুর সাগরে পাঠাতে পারি না!’

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দক্ষিণ কোরিয়ার ওপর চাপ দিচ্ছেন। বিক্ষোভকারীদের মতে, এ অঞ্চলে যেকোনো সামরিক সম্পৃক্ততা দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং সেখানে থাকা কোরীয় নাগরিকদের জীবনকে ঝুঁকিতে ফেলবে। তারা সিউলকে যুদ্ধের পথ এড়িয়ে স্বাধীন ও শান্তিপূর্ণ কূটনৈতিক পন্থা নেওয়ার তাগিদ দেন।

09 Sep 26 1NOJOR.COM

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার সামরিক সম্পৃক্ততার বিরোধিতায় সিউলে বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।