Web Analytics

৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ রোমিও নওরীণ খান জানিয়েছেন, নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল বিভাগের সব জেলা এবং মাদারীপুর ও বাগেরহাট জেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মোতায়েন রয়েছে। বুধবার সকালে বরিশালে নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলায় সামরিক সক্ষমতা প্রদর্শনী মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং ভোটারদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য। কেউ নির্বাচনে বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। প্রয়োজনে হেলিকপ্টারে করে রিজার্ভ ফোর্স আনার প্রস্তুতিও রয়েছে। শুধু বরিশাল নয়, ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন যেকোনো স্থানে এ ধরনের অভিযান পরিচালনায় সেনাবাহিনী প্রস্তুত।

৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মহড়ায় একটি ভোটকেন্দ্রকে কেন্দ্র করে কাল্পনিক অনাকাঙ্ক্ষিত ঘটনার সমাধান অনুশীলন করা হয়। এতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার অংশ নেয় এবং বরিশাল বিভাগের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

11 Feb 26 1NOJOR.COM

বরিশালে সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।