ড্রোন হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নেভাতে কাজ করছে দেশটির দমকল বাহিনী। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের জেনারেল ফায়ার ফোর্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-ঘারিব জানান, ‘শত্রুভাবাপন্ন’ ড্রোন হামলার ফলে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড এবং তেল খাতের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এক সংবাদ সম্মেলনে আল-ঘারিব বলেন, ড্রোন হামলার পর বিস্ফোরণের টুকরো পড়ে বিভিন্ন স্থানে চারটি আলাদা আগুনের ঘটনা ঘটে, যা নেভাতে কাজ চলছে। তিনি আরও জানান, ‘ইরানের এই আগ্রাসন’ শুরুর পর থেকে কুয়েতে এ ধরনের মোট ৮২টি ঘটনা ঘটেছে।
বিভিন্ন সংস্থার সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা অব্যাহত রয়েছে যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।
ড্রোন হামলার পর কুয়েত বিমানবন্দরের আগুন নেভাতে দমকল বাহিনীর অভিযান
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।