মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের ফ্লাইট ১ নভেম্বর বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। বুধবার রাজধানীর একটি হোটেলে উইটনেস ফাউন্ডেশন আয়োজিত অভিবাসন সংলাপ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নভেম্বরের শুরুতেই কর্মীদের চিকিৎসা পরীক্ষা শুরু হবে। মেডিকেল সম্পন্ন হওয়ার কয়েক দিনের মধ্যেই তারা মালয়েশিয়ায় যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশ নিজেদের ওয়েবসাইটে নিবন্ধিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করবে। মালয়েশিয়া ৩১ অক্টোবরের মধ্যে তাদের সিদ্ধান্ত ও চূড়ান্ত তালিকা ঘোষণা করবে বলে বাংলাদেশকে জানিয়েছে। মেডিকেল পরীক্ষার ফি নির্ধারণে ওই দিনই বৈঠক হবে বলেও তিনি জানান।
নুরুল হক বলেন, সার্বিক খরচের বিষয়টি আগামী নভেম্বরে পরিষ্কার হবে। সরকারি সংস্থা বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যেতে আনুমানিক ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা লাগতে পারে। বেসরকারি বা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার ব্যয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও হিসাব করে নির্ধারণ করা হবে।
নভেম্বরের শুরুতে মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট শুরুর আশা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।