Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নওগাঁ, চট্টগ্রাম ও গাজীপুরে সাম্প্রতিক হত্যাকাণ্ডের উল্লেখ করেন। গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনাও তিনি তুলে ধরেন।

তিনি প্রশ্ন তোলেন, এসব ঘটনা কি কেবল সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। ডা. শফিকুর রহমান বলেন, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয় এবং স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

তার মতে, সরকারের সদিচ্ছা ও যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে। জনগণের নিরাপত্তা উপেক্ষা করে কোনো সরকারি কর্মসূচি সফল হবে না; প্রথমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

11 May 26 1NOJOR.COM

বিনা বিচারে হত্যার নিন্দা জানিয়ে জননিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।