শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সংগঠনটির নেতাকর্মীরা বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে পথসভা করেন।
এর আগে নেতাকর্মীরা রংপুর থেকে পীরগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। পথে জাগীরহাট, মিঠাপুকুর, শঠিবাড়ী ও বড়দরগাহ হয়ে তারা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পথসভায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, তারা আবু সাঈদের শাহাদাতের শহরে এসেছেন এবং সফরটি টেকনাফে গিয়ে শেষ করতে সবার দোয়া চান।
জাবের তিন দফা দাবি আদায়ে ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান। সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, প্রকাশ্যে হাদি হত্যার বিচার না হলে দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা অন্যায়ের শিকার হলে বিচার পাবেন কি না, সেই প্রশ্ন থেকে যায়। তিনি বলেন, অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে আবু সাঈদ জীবন দিয়েছেন। পথসভার মধ্য দিয়ে পীরগঞ্জে দিনের কর্মসূচি শেষ হয়।
আবু সাঈদের কবর জিয়ারত শেষে পীরগঞ্জে ইনকিলাব মঞ্চের পথসভা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।