Web Analytics

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার সরকারি সব গাড়িতে উন্নতমানের পরিশোধিত অকটেন (হাই-অকটেন) ব্যবহারে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপের আগে হাই-অকটেনের ওপর সারচার্জ প্রতি লিটারে ২০০ রুপি বাড়ানো হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষণায় বলা হয়, সরকারি গাড়িতে হাই-অকটেন ব্যবহার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে খরচ তাদের নিজেদের বহন করতে হবে। সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্তে প্রতি মাসে প্রায় ৯০০ কোটি রুপি সাশ্রয় হবে, যা জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্বব্যাপী জ্বালানিসংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে। সরকার জানিয়েছে, বৈশ্বিক তেলসংকটের কারণে জ্বালানি সাশ্রয় এখন জরুরি। বিলাসবহুল গাড়ির জন্য সারচার্জ বাড়ানো হলেও গণপরিবহন ও বিমানের জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

দুই সপ্তাহ আগে ঘোষিত সাশ্রয়ী পদক্ষেপের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি, সরকারি গাড়ির জ্বালানি ভাতা ৫০ শতাংশ কমানো, চার দিনের কর্মসপ্তাহ চালু এবং সরকারি কর্মীদের অর্ধেকের হোম অফিস ব্যবস্থা, তবে জরুরি সেবাগুলো এর বাইরে রাখা হয়েছে।

24 Mar 26 1NOJOR.COM

বিশ্ব জ্বালানিসংকটে সরকারি গাড়িতে হাই-অকটেন নিষিদ্ধ করল পাকিস্তান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।