Web Analytics

সুন্দরবনের নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সদস্য বৃহস্পতিবার দুপুরে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তারা নিজেদের ব্যবহৃত ১৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম কোস্ট গার্ডের কাছে জমা দেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। জমা দেওয়া অস্ত্রের মধ্যে ছিল এইট শুটার, সিক্স শুটার, ফোর শুটার, সাইড হেমার, বোল্ট অ্যাকশন পিস্তল, দুটি এমথ্রি গ্যাস গান, দুটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, দুটি ওয়ান শুটার ও দুটি এয়ার গান।

তারা কার্তুজ, পিস্তলের গুলি, এয়ারগানের গুলি, ম্যাগাজিন এবং চার্জারসহ ছয়টি ওয়াকিটকিও হস্তান্তর করেন। কোস্ট গার্ড সূত্র বলেছে, বাহিনীটি দীর্ঘদিন সুন্দরবনে ডাকাতি এবং জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে এবং অপরাধে সক্রিয়দের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

11 Sep 26 1NOJOR.COM

মোংলায় কোস্ট গার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।