Web Analytics

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি গভীর দুঃখ প্রকাশ করেছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে ২০২৬ দিবাগত রাতে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই সময় কয়েকজন মা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বন্ধ করার অনুরোধ করলে নার্সরা তা বন্ধ করেন। পরে রাত ৩টার দিকে এসি চালু করা হয়। রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিক কান্না শুরু করলে তাকে এনআইসিইউতে নেওয়া হয়, পরে অন্য পাঁচ নবজাতককেও নেওয়া হয়। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয়জনই মারা যায়।

ঘটনার পরপরই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

আদ্-দ্বীন হাসপাতাল অভ্যন্তরীণ তদন্তও শুরু করেছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কারও গাফিলতি বা ত্রুটি প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

27 May 26 1NOJOR.COM

ঢাকায় ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনের শোক ও তদন্ত কমিটি গঠন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।