Web Analytics

রাজধানীর জুরাইনে সমাজসেবী, শিক্ষানুরাগী ও জুলাইযোদ্ধা মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেন। শুক্রবার জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজায় আয়োজিত এ মানববন্ধনে ৫৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা, তরুণ সমাজ ও শিক্ষার্থীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সাব্বিরকে পরিকল্পিতভাবে হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যদিও তিনি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়। তারা বলেন, সাব্বির সৎ, মানবিক ও প্রতিবাদী মানুষ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তারা দ্রুত মামলা প্রত্যাহার ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান এবং মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন জানান, সাব্বির তার আপন ভাগিনা এবং একজন মেরিন ইঞ্জিনিয়ার, যিনি দেশের বাইরে থাকেন। তিনি দাবি করেন, তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্রমূলকভাবে সাব্বিরকে মামলায় জড়ানো হয়েছে এবং ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।

23 May 26 1NOJOR.COM

জুরাইনে জুলাইযোদ্ধা আসাদুজ্জামান সাব্বিরের মুক্তির দাবিতে বিক্ষোভ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।