Web Analytics

পবিত্র হজ পালন শেষে শনিবার সকালে সৌদি আরব থেকে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন বাংলাদেশি হাজী ঢাকায় পৌঁছেছেন। সকাল ১০টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হাজীদের হাতে জমজমের পানি ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এই ফ্লাইটটি।

গত শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে এবারের হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫,৪৩৪ জন হাজী দেশে ফিরবেন বলে জানানো হয়েছে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে ১ জুলাই পর্যন্ত। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯,১৬৪ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নেন।

সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই তাঁবু ভাড়া, পরিবহন, বাসা ভাড়া ও ভিসার কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয়। ফলে কোনো সিডিউল বিপর্যয় ছাড়াই সব নিবন্ধিত হাজী সৌদিতে পৌঁছাতে সক্ষম হন। এবারের হজে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে।

30 May 26 1NOJOR.COM

৪১৯ হাজী নিয়ে ঢাকায় পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।