Web Analytics

সাত কর্মদিবসের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর দেশের ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকরা তাদের চলমান আন্দোলন ও কর্মবিরতি স্থগিত করেছেন। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এফসিপিএস পার্ট-১ ও এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থীকে মাসিক ভাতা দেওয়া হবে এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ানো হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা বাড়ানোর সুপারিশ, পরীক্ষার ফি যৌক্তিক করা এবং বেসরকারি খাতে চিকিৎসকদের সম্মানজনক বেতন কাঠামো গঠনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এর আগে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা, যারা দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে নেমেছিলেন।

09 Jun 26 1NOJOR.COM

সরকারের আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন সাত দিনের জন্য স্থগিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।