বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে সব সরকারি রাজস্ব ও প্রাপ্তি এ-চালানের মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা দিতে হবে। মঙ্গলবার অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকে থাকা সরকারি হিসাবের সব অর্থ ৩০ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত টিএসএ-তে স্থানান্তর করতে হবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো দপ্তর বিকল্প পদ্ধতি চালু রাখলে তা অবিলম্বে বাতিল করতে হবে। সরকারি নগদ অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং রিয়েল-টাইমে সরকারি অর্থ জমা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে ম্যানুয়াল চালানে টাকা জমা নেওয়ার কারণে সরকারের প্রকৃত নগদ অবস্থান নিরূপণ কঠিন হয়ে পড়েছিল।
এছাড়া বাণিজ্যিক ব্যাংকে সরকারি প্রতিষ্ঠানের নামে থাকা হিসাবের অর্থ সরকারের প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছিল না, তাই সব অর্থ টিএসএ-তে কেন্দ্রীভূত করার নির্দেশ দেওয়া হয়েছে।
১ জুলাই থেকে সব সরকারি রাজস্ব এ-চালানে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।