বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার পর শোকজের একদিনের মধ্যেই তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বদলিকৃত কর্মকর্তারা হলেন এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক ও নীল দলের সাধারণ সম্পাদক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি আকস্মিকভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন কর্মকর্তা গভর্নরের বিভিন্ন নীতিগত পদক্ষেপের সমালোচনা করেন। তারা দুর্বল ব্যাংকের সঙ্গে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ এবং ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে কেন্দ্র করে গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেন।
বদলি আদেশ অনুযায়ী, নওশাদ মোস্তফাকে প্রধান কার্যালয় থেকে বরিশাল অফিসে, মাসুম বিল্লাহকে রংপুরে এবং গোলাম মোস্তফা শ্রাবণকে বগুড়া অফিসে পাঠানো হয়েছে।
গভর্নরকে সমালোচনার পর বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা বদলি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।