Web Analytics

ভারতের অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের ছয়টি গাড়িতে আগুন দেয় এবং জলবিদ্যুৎ প্রকল্পসংশ্লিষ্ট কার্যালয়, পাসিঘাট থানা ও শাসকদলের একাধিক নেতার বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হন।

ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন পাসিঘাট, মেবো ও রুকসিন শহরে জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল ও জনসভা বন্ধ করা হয়েছে। অস্ত্র বহন এবং সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি না করার বিষয়ে কড়া সতর্কতাও জারি করা হয়েছে।

জেলাশাসক জয়ন্তী পার্টিনের শনিবারের নির্দেশ অনুযায়ী, ২৪ অক্টোবর বিকেল ৫টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। অরুণাচল প্রদেশ কংগ্রেস সভাপতি বসিরাম সিরাম উত্তেজনার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন। অন্যদিকে সরকার প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াট প্রকল্প নিয়ে যাচাইহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আবেদন জানিয়েছে।

25 Oct 26 1NOJOR.COM

সিয়াং প্রকল্পবিরোধী সহিংসতার পর অরুণাচলে জনসমাবেশে নিষেধাজ্ঞা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।