সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার, ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী আফরোজা আব্বাসও।
খবরে বলা হয়েছে, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ এবং মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দেশে ফিরেছেন। গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে তিনি হঠাৎ জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর আরও চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
পাঁচ মাসের বেশি বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।