Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান শনিবার সকালে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। রাজধানীর ২৯ মিন্টো রোডে তার সরকারি বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাসভবন চত্বরে বিশাল প্যান্ডেল স্থাপন ও এলাকাজুড়ে সাজসজ্জা করা হয়। একে একে কূটনীতিকরা এসে জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

কূটনীতিকদের পাশাপাশি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এমপি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্য ও নেতৃবৃন্দও অংশ নেন।

বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে ডা. শফিকুর রহমানের।

21 Mar 26 1NOJOR.COM

ঢাকায় ঈদ অনুষ্ঠানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শফিকুর রহমান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।