Web Analytics

ইসরাইল সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার সত্ত্বেও ন্যায়বিচার এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে তুরস্কের অবস্থান বদলাবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক অধিদপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান। রোববার তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও তুরস্ককে লক্ষ্য করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

দুরান কাৎজের মন্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে বলেন, এটি ইসরাইল সরকারের রাজনৈতিক হতাশার প্রতিফলন। অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচন সামনে রেখে এমন বক্তব্য দেওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তুরস্কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গাজায় ইসরাইল সরকারের কর্মকাণ্ড এবং অঞ্চলজুড়ে তাদের অব্যাহত আগ্রাসী নীতি আড়াল করা যাবে না বলেও তিনি বলেন।

শান্তি ও যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশে কাৎজের প্রকাশ্য মৃত্যুর হুমকির প্রসঙ্গ তুলে দুরান বলেন, এটি আন্তর্জাতিক আইন উপেক্ষার মানসিকতা প্রকাশ করে। তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে গণহত্যামূলক যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, ন্যায়বিচার ও স্থায়ী শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

13 Oct 26 1NOJOR.COM

ইসরাইলের হুমকিতে ফিলিস্তিনি অধিকারের পক্ষে তুরস্কের অবস্থান বদলাবে না

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।