Web Analytics

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম বিভিন্ন মামলার জটিলতার কারণে স্থবির হয়ে আছে। বুধবার ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই মামলাগুলোর জট নিরসনের চেষ্টা করা হচ্ছে, তবে আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় না আসায় নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না।

তিনি জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও কলেজ অধ্যক্ষ নিয়োগও মামলার কারণে ঝুলে আছে। একইভাবে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি-কাম-নাইটগার্ড নিয়োগ কার্যক্রমও আদালতের মামলার কারণে বন্ধ রয়েছে। বর্তমানে এসব বিষয়ে হাজার হাজার মামলা বিচারাধীন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সারাদেশে প্রধান শিক্ষকের প্রায় ৩৩ হাজার পদ শূন্য রয়েছে। পদোন্নতি-সংক্রান্ত জটিলতা ও চলমান মামলার কারণে অনেক শিক্ষক অবসরে যাচ্ছেন, কিন্তু প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাচ্ছেন না।

18 Jun 26 1NOJOR.COM

বিচারাধীন মামলায় বাংলাদেশে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম স্থবির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।