পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে এক মেজরসহ চার সেনাসদস্য এবং ২৪ সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, আইএসপিআর, এ তথ্য জানিয়েছে। বাহিনী ১৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশে অভিযান চালাচ্ছে। ১৩ ও ১৪ নভেম্বর রাতে কোলপুরে অভিযানে আত্মঘাতী হামলাকারীসহ আট সন্ত্রাসী নিহত হয়।
১৪ নভেম্বর টহলরত সেনাবাহিনীর গাড়িবহরে সশস্ত্র কোয়াডকপ্টার হামলায় মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও আশপাশের এলাকায় পৃথক অভিযানে আরও ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, আলী খেল এলাকায় ১২ জন এবং মির আলী ও দত্তা খেল এলাকায় চারজন নিহত হয়।
অভিযানে হাবিলদার আসিমত আলি ও নায়েক আফতাব আলিও নিহত হয়েছেন। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানিয়েছে আইএসপিআর। সংস্থাটি দাবি করেছে, তারা জঙ্গি কর্মকাণ্ড ও বেসামরিক নাগরিক হত্যায় জড়িত ছিল। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূলে তল্লাশি অভিযান চলবে এবং আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির আওতায় অভিযান আরও জোরদার করা হবে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
পাকিস্তানের দুই প্রদেশে অভিযানে চার সেনাসদস্য ও ২৪ সন্ত্রাসী নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।