Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক কর্মকর্তা রোববার আমার দেশকে জানান, সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অভিনেত্রী ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য রোকেয়া প্রাচী জড়িত ছিলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাগর ও রুনিকে হত্যা করা হয়।

প্রসিকিউশন সূত্রের ভাষ্য অনুযায়ী, হত্যার আগে দুজন পিলখানার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। প্রকাশের আগেই তাদের হত্যা করে ওই উপকরণ দখলে নেওয়া হয় বলে সূত্রটির দাবি। অনুসন্ধানসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তৎকালীন র‌্যাব গোয়েন্দা শাখাপ্রধান জিয়াউল আহসান হত্যাকাণ্ডের আগে ও পরে রোকেয়া প্রাচীর সঙ্গে ২০ বারের বেশি কথা বলেন।

তদন্তে উঠে এসেছে, হত্যার দুই দিন পর জিয়াউল আহসানের এক সহকারী রোকেয়া প্রাচীর কাছ থেকে ডকুমেন্টারিসংবলিত দুটি পেনড্রাইভ নেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ওই সহকারীকে জিজ্ঞাসাবাদ করেছে বলে এক কর্মকর্তা জানান। ২০২৪ সালের সেপ্টেম্বরে হাইকোর্ট র‌্যাবকে তদন্ত থেকে সরানোর পর পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের টাস্কফোর্স মামলাটি তদন্ত করছে। সর্বশেষ ২০২৬ সালের ২৬ এপ্রিল টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেওয়া হয়।

31 Aug 26 1NOJOR.COM

ট্রাইব্যুনাল কর্মকর্তাদের ভাষ্য, সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।