Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে। শিক্ষার মান, পাঠদানের উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহি এবং জাতীয় স্বার্থ রক্ষাই এই নীতিমালার মূল উদ্দেশ্য।

বুধবার দি আগা খান একাডেমি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের আয়োজিত স্টুডেন্ট এক্সিবিশন ঘুরে দেখেন এবং তাদের গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা চিন্তা, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা অর্জন করবে।

ববি হাজ্জাজ আরও বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থী পড়ুক না কেন, সবাই যেন জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ ও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পায়। তিনি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

04 Jun 26 1NOJOR.COM

মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য অভিন্ন নীতিমালা আনছে সরকার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।