Web Analytics

ওপেনএআইয়ের সাবেক প্রকৌশলী ও সৌদি নাগরিক আবদুর রহমান আলফোজানকে সান ফ্রান্সিসকোয় প্রতিষ্ঠানটির সদর দপ্তরে গোপন আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার প্রকাশিত আদালতের নথিতে সরকারি কৌঁসুলিরা দাবি করেন, গ্রেপ্তারের আগে তিনি স্ত্রী ও পরিবারের আরেক সদস্যকে নিয়ে সৌদি আরব যাওয়ার একমুখী টিকিট কিনেছিলেন। তাদের ১২ অক্টোবর যাত্রার কথা ছিল।

এফবিআই ৯ অক্টোবর ৩৫ বছর বয়সি আলফোজানকে গ্রেপ্তার করে। এর আগে ওপেনএআই কর্মীরা সদর দপ্তরের একটি সম্মেলনকক্ষে গোপনে বসানো আড়িপাতার যন্ত্র খুঁজে পেয়ে কর্তৃপক্ষকে জানান। গত সপ্তাহে চাকরি থেকে বরখাস্ত হওয়ার আগে তিনি প্রায় ১৫ মাস ওপেনএআইয়ে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে ইলেকট্রনিক, যান্ত্রিক বা অন্য যন্ত্র ব্যবহার করে মৌখিক কথোপকথনে আড়িপাতা বা এ চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।

এই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। আলফোজানের আইনজীবী উইলিয়াম পারনিক অভিযোগ ও তাঁকে আটক রাখার সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, তাঁর মক্কেল ন্যায়সংগত আচরণ, যথাযথ আইনি প্রক্রিয়া এবং নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার অধিকার রাখেন।

15 Oct 26 1NOJOR.COM

ওপেনএআই সদর দপ্তরে গোপন আড়িপাতার যন্ত্রের অভিযোগে সাবেক প্রকৌশলী গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।