Web Analytics

রাজধানীর ধোলাইপাড়ে বুধবার সন্ধ্যায় দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে রাজধানীর রমনা, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটছে। পুলিশ কিছু ঘটনার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করলেও বেশ কয়েকটি ঘটনার কারণ অজানা রয়ে গেছে। এসব ঘটনার পর নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

12 Nov 25 1NOJOR.COM

ধোলাইপাড়ে দুর্বৃত্তদের আগুনে বাস পুড়ে, রাজধানীতে বাড়ছে অগ্নিসংযোগের ঘটনা

Person of Interest

logo
No data found yet!