ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় এ আদেশ দেওয়া হয়। আদালত আগামী ২৯ মার্চ এ বিষয়ে প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ২৬ ফেব্রুয়ারি টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়। গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ ও দুই সাবেক রাজউক কর্মকর্তার বিরুদ্ধে গুলশান-২ এ ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট অবৈধভাবে দখল ও রেজিস্ট্রির অভিযোগে মামলা করে।
দুদক গত ১১ ডিসেম্বর দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করে। এর আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় মোট ছয় বছরের কারাদণ্ড পান।
গুলশান ফ্ল্যাট দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিককে হাজিরের গেজেট প্রকাশের নির্দেশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।